ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

চাঁদপুরে তুচ্ছ ঘটনায় প্রাণ হারালেন সিএনজি চালক

চাঁদপুরের ফরিদগঞ্জে কলাগাছের পাতা কাটাকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদের জেরে এক সিএনজিচালিত অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ইছাপুরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বিল্লাল হোসেন (৫০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী আবুল বাশারের সঙ্গে বিল্লাল হোসেনের দীর্ঘদিনের জায়গা-জমি সংক্রান্ত বিরোধ ছিল। এ নিয়ে সম্প্রতি থানায় অভিযোগও দায়ের করা হয়েছিল। শুক্রবার জুমার নামাজের পর একটি দোকানের সামনে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে আবুল বাশার উত্তেজিত হয়ে বিল্লালকে সজোরে ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সামান্য বিষয় নিয়ে বাগবিতণ্ডা হাতাহাতিতে রূপ নিলে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য জানান, প্রতিবেশী দুই ব্যক্তির মধ্যে এমন তুচ্ছ ঘটনায় মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গ্রামজুড়ে ভয়াবহ লোডশেডিং: বিপর্যয়ের মুখে কৃষি, পোল্ট্রি ও মৎস্য খাত

চাঁদপুরে তুচ্ছ ঘটনায় প্রাণ হারালেন সিএনজি চালক

আপডেট সময় : ১১:৪৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬