মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

মোংলায় কোস্ট গার্ডের অভিযান: বিপুল পরিমাণ বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার

বাগেরহাটের মোংলায় বিশেষ অভিযান চালিয়ে ১৯৭ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃত ব্যক্তির নাম অভিজিৎ পাড়ই শান্ত, যিনি মোংলার চিলা বাজার সংলগ্ন দক্ষিণ কানমারী এলাকার বাসিন্দা। শুক্রবার রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন হারবারিয়া একটি দল মোংলা থানার চিলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় প্রায় ১০ লাখ টাকা বাজারমূল্যের ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত থাকায় শান্তকে আটক করা হয়। জব্দকৃত মাদক ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং চোরাচালান রোধে বাহিনীর এ ধরনের কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলতি মাসে ২টি লঘুচাপ ও স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

মোংলায় কোস্ট গার্ডের অভিযান: বিপুল পরিমাণ বিদেশি মদসহ কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৪৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬