মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: প্রাণ গেল ভোলার প্রবাসী রবিনের

জীবিকার সন্ধানে মালদ্বীপে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ভোলার চরফ্যাশন উপজেলার যুবক মো. রবিন মোল্লা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে প্রবাসী শ্রমিকদের একটি গেস্ট হাউসে ভয়াবহ এই দুর্ঘটনায় রবিনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানী মালের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বছর দুয়েক আগে অনেক স্বপ্ন নিয়ে ধারদেনা ও ব্যাংক ঋণ পরিশোধের আশায় মালদ্বীপে পাড়ি জমিয়েছিলেন রবিন। দুর্ঘটনার আগের রাতেও পরিবারের সঙ্গে কথা বলেছিলেন তিনি। কিন্তু গভীর রাতে সিলিন্ডার বিস্ফোরণে তার সব স্বপ্ন ও পরিবারের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে। রবিনের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।

নিহত রবিনের পরিবার এখন সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছে, যেন দ্রুততম সময়ের মধ্যে তার মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। শোকাতুর পরিবারের দাবি, শেষবারের মতো প্রিয়জনের মুখ দেখার সুযোগ করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলতি মাসে ২টি লঘুচাপ ও স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: প্রাণ গেল ভোলার প্রবাসী রবিনের

আপডেট সময় : ১০:৩৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬