ঢাকা ০১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ঈদের আগে টঙ্গীতে ফুটপাত দখলমুক্ত করার হুঁশিয়ারি এমপির

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জনচলাচল স্বাভাবিক রাখতে এবং ঈদযাত্রায় ভোগান্তি কমাতে শিল্প নগরী টঙ্গীতে ফুটপাত দখলকারী হকারদের সতর্ক করেছেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। শুক্রবার বিকেলে টঙ্গীর স্টেশন রোড, চেরাগ আলী, কলেজ গেট এলাকায় উচ্ছেদ অভিযানকালে তিনি ফুটপাত দখলমুক্ত করার হুঁশিয়ারি দেন।

এমপি রনি বলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নেতৃত্বে আজ থেকে মহাসড়কে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে, যা ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে। তিনি আরও জানান, ঈদ পরবর্তী সময়েও মহাসড়ক ও আঞ্চলিক সড়ক দখল করে অবৈধ দোকানপাট স্থাপন করা যাবে না। সরকার এই বিষয়গুলোকে শৃঙ্খলার মধ্যে আনতে কাজ করছে এবং হকারদের পুনর্বাসনের জন্য অল্প সময়ের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জোর দিয়ে বলেন যে, মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত না করলে যানজট নিরসন সম্ভব নয়। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সেজন্য মহাসড়কের সকল প্রতিবন্ধকতা অপসারণ করা হবে।

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার, ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার আশরাফুল ইসলাম, অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ মহিউদ্দিন আহমেদ, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ফারহাজ বিন প্রবাল এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাথী প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে পোপ লিও’র শান্তির বার্তা

ঈদের আগে টঙ্গীতে ফুটপাত দখলমুক্ত করার হুঁশিয়ারি এমপির

আপডেট সময় : ০৭:০৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬