ঢাকা ০১:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। শুক্রবার সকালে বগুড়া শহরের করতোয়া কনভেনশন সেন্টারে সাংবাদিক ইউনিয়ন বগুড়া আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে রাজশাহী বিভাগের ৭ জেলার ৫১ জন সাংবাদিক এবং তাদের পরিবারের ৪৬ জন মেধাবী সন্তানের মাঝে শিক্ষা বৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ আবদুল বাছির (বাছির জামাল)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

মন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, কিছু পেশা রয়েছে যেগুলোকে রাষ্ট্র ও সমাজের বিশেষ পৃষ্ঠপোষকতা প্রয়োজন। জ্ঞান ও মেধাভিত্তিক পেশা থেকে সহজে বিত্তবান হওয়া যায় না, সাংবাদিকতাও তেমনই একটি পেশা। এই পেশায় জ্ঞান, আদর্শ ও দায়িত্ববোধই প্রধান, যা একজন নিষ্ঠাবান সাংবাদিককে আমৃত্যু ধরে রাখতে পারে।

বগুড়ায় টেলিভিশন কেন্দ্র স্থাপনের বিষয়ে মন্ত্রী বলেন, মরহুম বেগম খালেদা জিয়ার উদ্যোগ নেওয়া বগুড়ার টিভি কেন্দ্র স্থাপনের স্বপ্ন বাস্তবায়নে দ্রুত কার্যক্রম শুরু করা হবে। এছাড়া, কাহালু বেতার কেন্দ্র পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।

বগুড়া প্রেসক্লাব প্রসঙ্গে মন্ত্রী জানান, যেহেতু বর্তমান প্রধানমন্ত্রী ২০০৩ সালে এই প্রেসক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, তাই এটিকে পূর্ণাঙ্গ রূপ দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য কালাম আজাদ এবং অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান। সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস স্বাগত বক্তব্য দেন এবং সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে পোপ লিও’র শান্তির বার্তা

গণমাধ্যমের স্বাধীনতায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০৭:০৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬