ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

হবিগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান

হবিগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে পৌর এলাকার বিভিন্ন মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সংসদ সদস্য জি কে গউছ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জি কে গউছ বলেন, সমাজে নৈতিকতা ও মূল্যবোধ তৈরিতে ইমাম ও মুয়াজ্জিনদের ভূমিকা অনস্বীকার্য। তাদের কল্যাণে সরকার এবং স্থানীয় জনপ্রতিনিধিরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। পৌরসভা এই ভাতা প্রদানের মাধ্যমে তাদের প্রতি সম্মান ও স্বীকৃতি জানাচ্ছে।

পৌরসভার প্রশাসক মো. মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে সম্মানী ভাতার অর্থ বিতরণ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে নসিমন-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ২

হবিগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান

আপডেট সময় : ০৫:৫৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬