ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ নিহত, আহত ৭

দিনাজপুরের বীরগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে এবং নারী-পুরুষসহ সাতজন আহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) সকালে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলা পরিষদের সামনে একটি মোটরসাইকেল দুর্ঘটনায় নুর ইসলাম (৩১) নামে এক আরোহী নিহত হন। এ ঘটনায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। নিহত নুর ইসলাম বিরল উপজেলার কাঠারিপাড়া গ্রামের রজব আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন কাপড় ও সেমাই-চিনি নিয়ে বোনের বাড়িতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত চালক রয়েলকে (৩৫) বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার আঞ্চলিক সড়কের ভাঙ্গাপুল এলাকায় একটি ট্রাক্টর ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বন্দারু সরকার (২০) নামে এক যুবক নিহত হন এবং নারী-পুরুষসহ ছয়জন আহত হন। নিহত বন্দারু বিরল উপজেলার বাজনাহার এলাকার বৃটিশ সরকারের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন সুবর্ণা বালা (১৫), গীতা (৪৫), প্রমিলা (৩০), বাবলী বালা (৪০) এবং সেন্টু (৪১)। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ভাবকী গ্রাম থেকে পাত্রী দেখে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতের ঘটনায় ট্রাক্টর আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দশমাইল হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনার বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবে বলে তিনি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজেপি ক্ষমতায় এলে বাংলা মিডিয়ামে পড়া বাঙালিই হবেন মুখ্যমন্ত্রী: অমিত শাহ

বীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ নিহত, আহত ৭

আপডেট সময় : ০৫:৫৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬