মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০১:০৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

নিখোঁজের তিন দিন পর ভোলার দৌলতখানে লিটনের লাশ উদ্ধার

ভোলার দৌলতখান উপজেলায় নিখোঁজের তিন দিন পর লিটন (৩৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত লিটন চরখলিফা ইউনিয়নের কলাকোপা ৩নং ওয়ার্ডের নায়েব বাড়ির হারুন নায়েবের ছেলে। শুক্রবার দুপুরে বাড়ির নির্মাণাধীন একটি ভবনের হাউজ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়দের তথ্যানুযায়ী, বাড়ির অব্যবহৃত বাথরুমের হাউজের ভেতরে বালির নিচে চাপা অবস্থায় লিটনের লাশ দেখতে পেয়ে বাড়ির লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এলাকাবাসী এই মৃত্যুরহস্য উদঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। দৌলতখান থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সিকদার জানিয়েছেন, ঘটনার তদন্তসাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনীর নতুন শিক্ষা উদ্যোগ: সেনাপ্রধানের হাত ধরে চালু হলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট’

নিখোঁজের তিন দিন পর ভোলার দৌলতখানে লিটনের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:৫২:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬