ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

চাটমোহরে আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে দুজন গুলিবিদ্ধ: এলাকায় উত্তেজনা

পাবনার চাটমোহরে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, সাধারণ মানুষকে হুমকি এবং অবৈধভাবে মাটি কাটার মতো সন্ত্রাসী কর্মকাণ্ডকে কেন্দ্র করে দুজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় নির্বাচনের আগে থেকেই সুইগ্রামের গোলাপ ও তার দুই ছেলে মিরাজ, আনোয়ার মেম্বার এবং সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, জামাল, তানজিল, শাহ আলম সাচ্চু গংদের মধ্যে রাজনৈতিক বিরোধ চলে আসছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গিয়াস চেয়ারম্যানের অনুসারীরা বিএনপির প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের (ধানের শীষ) পক্ষে এবং গোলাপের সমর্থকরা বিদ্রোহী প্রার্থী কে এম আনোয়ারুল ইসলামের (ঘোড়া) পক্ষে কাজ করে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ী দক্ষিণপাড়া লালনের মোড়ে রেজাউলের চা স্টলে বসে টেলিভিশন দেখছিলেন স্থানীয়রা। এ সময় মুখোশধারী তিনজন দুর্বৃত্ত অতর্কিতভাবে গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে দিনমজুর সাজেদুলের (৪২) পেটে এবং রেজাউলের ছেলে দিনমজুর নাঈমের (৪০) ডান হাতে গুলি লাগে। দুর্বৃত্তরা এ সময় আরও চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় গুলিবিদ্ধ সাজেদ ও নাঈমকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাদের আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক খন্দকার নাফিজ সাদিক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন।

খবর পেয়ে ঘটনার পরপরই এএসপি (চাটমোহর সার্কেল) আবু বকর সিদ্দিক এবং অফিসার ইনচার্জ মো. গোলাম সারওয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন দাবি করেন, এলাকায় চাঁদাবাজি, মাটি কাটা, হুমকি-ধমকি এবং আধিপত্য বিস্তারের উদ্দেশ্যেই গোলাপ, মিরাজ এবং আনোয়ার মেম্বার গুলি চালিয়েছে। অন্যদিকে, আনোয়ার মেম্বার জানান, ঘটনার সময় তারা কেউই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং জামালদের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে তিনি মন্তব্য করেন।

এ ব্যাপারে চাটমোহর থানার অফিসার ইনচার্জ গোলাম সারওয়ার হোসেন জানান, ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদপুরে নির্মাণাধীন ভবনে মালামাল পড়ে শ্রমিকের মৃত্যু

চাটমোহরে আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে দুজন গুলিবিদ্ধ: এলাকায় উত্তেজনা

আপডেট সময় : ০২:৩৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬