ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনে কার্য উপদেষ্টা কমিটিসহ মোট পাঁচটি কমিটি গঠন করা হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ কার্য উপদেষ্টা ও সংসদ কমিটির ঘোষণা দেন। বিশেষ কমিটি, বিশেষ অধিকার সম্পর্কিত কমিটি এবং বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির নাম প্রস্তাব করেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। সংসদ সদস্যদের কণ্ঠভোটে এই কমিটিগুলো পাশ হয়।
বৃহস্পতিবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটিগুলো গঠন করা হয়। কার্য উপদেষ্টা কমিটির সভাপতি হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ছাড়াও সংসদ নেতা তারেক রহমান, বিরোধী দলের নেতা শফিকুর রহমান, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস উদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, আসাদুজ্জামান, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম, নাহিদ ইসলাম এবং নওশাদ জামির সদস্য হিসেবে রয়েছেন।
সংসদ কমিটির সভাপতি নূরুল ইসলাম মনি এবং সদস্য হিসেবে রাকিবুল ইসলাম, মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, শহীদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, জাহাঙ্গীর হোসেন, মো. অলি উল্ল্যাহ, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সাইফুল আলম ও আবুল হাসনাত রয়েছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা এবং সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাই করার জন্য ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যার সভাপতি হয়েছেন জয়নাল আবদীন। এই কমিটির অন্য সদস্যরা হলেন মির্জা আব্বাস উদ্দিন আহমদ, সালাহউদ্দিন আহমদ, নূরুল ইসলাম মনি, আসাদুজ্জামান, ড. এম ওসমান ফারুক, এ এম মাহবুব উদ্দিন খোকন, আব্দুল বারী, নওশাদ জমির, মুজিবুর রহমান, রফিকুল ইসলাম খান, জিএম নজরুল ইসলাম।
বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এই কমিটিতে সংসদ নেতা তারেক রহমান, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, কায়সার কামাল, মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, নূরুল ইসলাম মনি, জয়নাল আবদিন ফারুক, নাহিদ ইসলাম সদস্য হিসেবে রয়েছেন। বিরোধী দল থেকে আরও একজন সদস্য এই কমিটিতে মনোনয়ন করা হবে।
বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত কমিটির সভাপতি হিসেবে মো…
রিপোর্টারের নাম 
























