ঢাকা ০৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

বিশ্বকাপ জিতেই নেইমারকে স্মরণ করলেন নিকো উইলিয়ামস, উৎসর্গ করলেন শিরোপা

আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্পেন। শিরোপা জয়ের এই বাঁধভাঙা আনন্দের মুহূর্তে নিজের সাফল্যের বড় একটি অংশ ব্রাজিলিয়ান তারকা নেইমারকে উৎসর্গ করেছেন স্পেনের উদীয়মান উইঙ্গার নিকো উইলিয়ামস। ফাইনালে ১-০ গোলের ব্যবধানে জয় পাওয়ার পর নিকো জানান, ছোটবেলা থেকেই নেইমার তার অনুপ্রেরণা ও আদর্শ।

ফাইনালে স্পেনের জয়ে নিকো উইলিয়ামস অনবদ্য ভূমিকা পালন করেন। নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। সেখানে নিকোর নিখুঁত অ্যাসিস্ট থেকেই ফেরান তোরেস জয়সূচক গোলটি করেন। যদিও এর আগে নিকো একবার বল জালে জড়িয়েছিলেন, তবে সতীর্থ মিকেল মেরিনোর ফাউলের কারণে সেই গোলটি বাতিল হয়ে যায়। তবে এ নিয়ে কোনো আক্ষেপ নেই এই স্প্যানিশ তারকার। তিনি বলেন, লক্ষ্য ছিল জয় পাওয়া এবং আমরা সেটি অর্জন করেছি।

ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় নিকো উইলিয়ামস বলেন, ‘এটি আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত। আমি অত্যন্ত আনন্দিত। নেইমার আমার আইডল এবং আমি আশা করি তিনি আমাদের খেলাটি দেখেছেন। এই শিরোপাটি তার জন্যও এক বিশেষ উপহার।’ উল্লেখ্য, পুরো ম্যাচে স্পেন আধিপত্য বিস্তার করে খেলেছে। ৬৫ শতাংশ সময় বলের দখল রাখার পাশাপাশি তারা আর্জেন্টিনার গোলপোস্টে একের পর এক আক্রমণ চালিয়েছে। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বেশ কিছু নিশ্চিত গোল ঠেকিয়ে দিলেও অতিরিক্ত সময়ে স্পেনের আক্রমণভাগকে আর আটকে রাখতে পারেননি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেত্রকোণার পূর্বধলায় কৃষক দল নেতাকে মারধর করে টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগ

বিশ্বকাপ জিতেই নেইমারকে স্মরণ করলেন নিকো উইলিয়ামস, উৎসর্গ করলেন শিরোপা

আপডেট সময় : ১০:০৩:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬