ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:২১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় উভয় দেশ বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, প্রতিরক্ষা সহযোগিতা, শিক্ষা ও সংস্কৃতি বিনিময়, প্রযুক্তি ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া, আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যু, বিশেষ করে মুসলিম বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা, মানবিক সহযোগিতা এবং আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক সমর্থন জোরদার করার বিষয়েও তাদের মধ্যে আলোচনা হয়।

উভয়পক্ষ বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতাকে ভবিষ্যতে আরও সুদৃঢ় করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি, পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দুই দেশের জনগণের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। সাক্ষাৎকালে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদের জন্য বাংলাদেশের প্রতি তুরস্কের সমর্থনের কথাও জানান রাষ্ট্রদূত রামিস সেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপ জিতেই নেইমারকে স্মরণ করলেন নিকো উইলিয়ামস, উৎসর্গ করলেন শিরোপা

ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০৬:২১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬