ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ: রাষ্ট্রপতির ঐতিহাসিক ভাষণে গণতন্ত্রের নবযাত্রা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:১৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান দেশের গণতন্ত্রের ইতিহাসে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। কোটা সংস্কার আন্দোলন থেকে যা শুরু হয়েছিল, তা পরবর্তীতে এক বৃহত্তর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রূপ নেয়। দেশের আপামর জনসাধারণ, কৃষক-শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, প্রবাসী জনগোষ্ঠী এবং গণতন্ত্রকামী সকল রাজনৈতিক দলের সম্মিলিত প্রচেষ্টায় ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। বহু শহীদের রক্তের বিনিময়ে একটি তাঁবেদার ও ফ্যাসিবাদমুক্ত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের পথচলা শুরু হয়।

বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেওয়া এক ভাষণে রাষ্ট্রপতি এসব কথা বলেন। তাঁর ভাষণের পূর্বে জাতীয় সংসদে বিরোধী দলীয় সংসদ সদস্যদের হট্টগোল দেখা যায়। এই হট্টগোলের মধ্যেই রাষ্ট্রপতি তাঁর ভাষণ শুরু করলে বিরোধী দলীয় সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

রাষ্ট্রপতি তাঁর ভাষণে আরও উল্লেখ করেন যে, ত্রয়োদশ জাতীয় সংসদের এই উদ্বোধনী অধিবেশন বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক মুহূর্ত। একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই মহান জাতীয় সংসদ তার যাত্রা শুরু করেছে। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল এবং নির্বাচন আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান।

তিনি আরও বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন, মাঠ প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রজাতন্ত্রের সকল কর্মচারীর নিরলস পরিশ্রম, নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও ব্যক্তির আন্তরিক উদ্যোগ এবং সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভবিষ্যতের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। বর্তমান সংসদে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও সমমনা দলগুলো দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিপুল ভোটে জয়লাভ করেছে। আমি এই সংসদে আপনার মাধ্যমে (স্পিকার) প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর নেতৃত্বে গঠিত নতুন সরকারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি এই মহান জাতীয় সংসদে নির্বাচিত সকল সংসদ সদস্যকেও অভিনন্দন জানাচ্ছি।’

রাষ্ট্রপতি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, স্বাধীনতা…

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা: পারস্য উপসাগরে আরো ৬ জাহাজে হামলা, আঞ্চলিক যুদ্ধabaalarba

জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ: রাষ্ট্রপতির ঐতিহাসিক ভাষণে গণতন্ত্রের নবযাত্রা

আপডেট সময় : ০৫:১৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬