ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান মহাপরিচালকের

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা কামনা করেছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। বুধবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে আয়োজিত এক দরবার অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার মহাপরিচালককে সশ্রদ্ধ অভিবাদন জানিয়ে দরবার হস্তান্তর করেন। এরপর অধিদপ্তরের ধর্মীয় শিক্ষক মুহাদ্দিস কাজী শরিফ উল্লাহ ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন এবং মহাপরিচালক তার দরবার গ্রহণ শুরু করেন।

মহাপরিচালক তার দায়িত্ব গ্রহণের পর থেকে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ ও কার্যক্রমের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তিনি সারা দেশে বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীদের দ্রুত সাড়া প্রদান এবং অপারেশনাল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টাতেই ফায়ার সার্ভিসের অপারেশনাল কার্যক্রম সফলভাবে পরিচালিত হচ্ছে।

এ সময় তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি, বর্তমান সরকারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিষয়ক নির্দেশনাগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। দরবারে উপস্থিত এবং অনলাইনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন মতামত তিনি ধৈর্য সহকারে শোনেন এবং তাদের প্রশ্নের জবাব দেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে, সম্প্রতি চট্টগ্রামের রাউজানে একটি গভীর নলকূপ থেকে সফলভাবে শিশু উদ্ধার অভিযানে অংশগ্রহণকারী ছয়জন সদস্যকে সম্মাননা প্রদান করা হয়। মহাপরিচালক তাদের প্রত্যেককে সনদপত্র, ‘মহাপরিচালকের প্রশংসা’ ইনসিগনিয়া এবং নগদ অর্থ দিয়ে সম্মানিত করেন।

দরবার অনুষ্ঠানে অধিদপ্তরের পরিচালকবৃন্দ, প্রকল্প পরিচালক, ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন বিভাগের বিভাগীয় উপপরিচালক ও জেলা কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে যুক্ত ছিলেন। দুপুর ১টায় এই দরবারের সমাপ্তি ঘটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে ১১ দিন আমদানি-রপ্তানি বন্ধ, সচল থাকছে যাত্রী পারাপার

ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান মহাপরিচালকের

আপডেট সময় : ০৭:৩৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬