অস্ট্রিয়া সরকারের সাবেক ডিফেন্স অ্যাটাশে ভলফগ্যাং পুশতাই মন্তব্য করেছেন যে, হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ ছাড়ার বিষয়ে ইরানের হুমকি তাদের পারমাণবিক কর্মসূচির মতোই একটি বড় দরকষাকষির হাতিয়ার। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এটি ইরানের কাছে অনেকটা পারমাণবিক বোমার মতোই এক শক্তিশালী অস্ত্র। এই হাতিয়ার ব্যবহার করে তারা মার্কিন যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ এবং পরোক্ষভাবে ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করতে পারে। তারা কোনোভাবেই এই নিয়ন্ত্রণ হাতছাড়া করতে চায় না।”
পুশতাই আরও যোগ করেন, “ইরান যদি এখন বলেও যে—’হ্যাঁ, আমরা কোনো শুল্ক বা ফি ছাড়াই সবার জন্য এই প্রণালি উন্মুক্ত করে দিচ্ছি’, তার মানে এই নয় যে তারা ভবিষ্যতেও এই অবস্থানে অনড় থাকবে।”
চলমান পরিস্থিতি বিশ্লেষণ করে এই সাবেক ডিফেন্স অ্যাটাশে বলেন, “এই দ্বন্দ্বে জড়িত তিনটি পক্ষ—আমেরিকা, ইরান এবং ইসরাইলের ক্ষেত্রে আমরা দেখেছি যে, তাদের কেউ আজ একটা কথা বললে আগামীকালও যে তারা সেই অনুযায়ী কাজ করবে, তার কোনো নিশ্চয়তা নেই।”
রিপোর্টারের নাম 

























