ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে ফয়সাল আহাম্মেদ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত ফয়সাল মুক্তাগাছা উপজেলার বিষনোপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। সে তার বাবার সঙ্গে ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডে ভাড়া থেকে রিকশা চালাতো।
ঘটনাটি ঘটেছে রোববার (১৪ জুন) দুপুরে। জানা যায়, ফয়সাল সকালে রিকশা চালিয়ে বাসায় ফিরে পিতার কাছে আয় জমা দিয়ে বাড়ির পাশের মাঠে খেলতে গিয়েছিল। এসময় আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে এবং বজ্রাহত হয়ে সে মাঠে পড়ে যায়। এক পথচারী মহিলা বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, নিহত কিশোরের পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হয়েছে। লাশ তার গ্রামের বাড়ি মুক্তাগাছার বিষনুপুরে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
রিপোর্টারের নাম 






















