ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

মানহানির দুই মামলায় মুফতি আমীর হামজার জামিন লাভ

সিরাজগঞ্জ সদর ও চৌহালী আমলি আদালতে দুটি পৃথক মানহানি মামলায় জামিন পেয়েছেন আলোচিত ইসলাম বক্তা মুফতি আমীর হামজা। রোববার দুপুরে তিনি আদালতে হাজির হয়ে তাঁর আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন। সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং আদালতের এপিপি অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণী অনুযায়ী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল আমীর হামজার বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল। ওইদিনই আদালত আমীর হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে নির্ধারিত দিনে তিনি উপস্থিত না হওয়ায় তাঁর বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরবর্তীকালে, গত ২৭ এপ্রিল এই মামলায় হাইকোর্ট থেকে তিনি ৮ সপ্তাহের আগাম জামিন লাভ করেন।

অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা আরেকটি মানহানি মামলায় সিরাজগঞ্জ সদর আমলি আদালতের বিচারক সুমন কুমার কর্মকার তাঁকে জামিন দিয়েছেন। এই মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, গত ১৬ জানুয়ারি একটি ইসলামি ওয়াজ মাহফিলে মুফতি আমীর হামজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোকে নিয়ে মানহানিকর মন্তব্য করেন। তাঁর এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন মহলে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি শামীম খান এই ঘটনায় বাদী হয়ে চলতি বছরের ২০ জানুয়ারি আমীর হামজার বিরুদ্ধে আদালতে মানহানির মামলাটি দায়ের করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরতি ভেঙে হৈমন্তীর কণ্ঠে দুই নতুন গান, মুগ্ধ দর্শক-শ্রোতা

মানহানির দুই মামলায় মুফতি আমীর হামজার জামিন লাভ

আপডেট সময় : ০৫:৩২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬