ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স উৎসবে গ্রাহকের হাতে মোটরসাইকেল

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে রেমিট্যান্স গ্রহণকারী একজন গ্রাহককে মোটরসাইকেল উপহার দিয়েছে। ঢাকার নর্থ শাহজাহানপুর উপশাখার গ্রাহক মো. আতাউর রহমান এই বিশেষ উপহার লাভ করেন।

বুধবার ব্যাংকের ভিআইপি রোড শাখায় আয়োজিত এক অনুষ্ঠানে মো. আতাউর রহমানের হাতে মোটরসাইকেলের চাবি তুলে দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন।

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, ভিআইপি রোড শাখাপ্রধান মো. নূর উল্যাহ, ওভারসিজ ব্যাংকিং ডিভিশন প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন, নর্থ শাহজাহানপুর উপশাখার ইনচার্জ মোহাম্মাদ মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন। রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার ও অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ম্যানেজার মো. আরাফাত হোসাইনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামী ব্যাংক রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহণকারীদের জন্য এই বিশেষ অফার চালু করেছে। ডিজিটাল র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে প্রতি ব্যাংকিং কর্মদিবসে একটি করে মোট ২০টি মোটরসাইকেল উপহার দেওয়া হচ্ছে। এছাড়াও, সকল রেমিট্যান্স গ্রাহকদের জন্য থাকছে সাধারণ উপহার। এই অফারটি আগামী ১৮ মার্চ পর্যন্ত চলবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুরে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে এলেন জাইমা রহমান

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স উৎসবে গ্রাহকের হাতে মোটরসাইকেল

আপডেট সময় : ০৫:১৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬