ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আতঙ্ক কাটিয়ে শেয়ারবাজারে বড় উত্থান

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আতঙ্ক কাটিয়ে দেশের শেয়ারবাজার দ্বিতীয় দিনের মতো বড় ধরনের উত্থান দেখিয়েছে। যুদ্ধের কারণে দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং সরবরাহে ঘাটতির আশঙ্কা ছড়িয়ে পড়ায় শেয়ারবাজারে যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল, তা ধীরে ধীরে কেটে যাচ্ছে।

মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪৮ পয়েন্টেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এর আগের দিন সূচক বেড়েছিল ১৩২ পয়েন্ট। ফলে, গত দুই দিনে সূচকের মোট উত্থান দাঁড়িয়েছে ২৮০ পয়েন্ট। এর আগে টানা পতনে মাত্র ছয় কার্যদিবসে সূচকের পতন হয়েছিল প্রায় ৬০০ পয়েন্টের মতো। দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের বড় উল্লম্ফন হয়েছে। দিন শেষে সিএসসিএক্স ২ দশমিক ৩৩ শতাংশ বেড়ে নয় হাজার পয়েন্টের উপরে উঠে এসেছে।

এ বিষয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) প্রেসিডেন্ট ও লংকাবাংলা ইনভেস্টমেন্টের প্রধান নির্বাহী ইফতেখার আলম বলেন, বড় ধরনের মূল্য সংশোধনের (কারেকশন) পর বাজারের স্বাভাবিক ক্রেতারা আবার সক্রিয় হয়েছেন। এর ফলে বাজারে একটি ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। এই পরিস্থিতি যুদ্ধ নিয়ে তৈরি হওয়া আতঙ্ক থেকে বাজারকে কিছুটা বের করে এনেছে এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসছে বলে তিনি মনে করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে অবৈধ বালু উত্তোলন: বাল্কহেড জব্দ, দুই কারাদণ্ড

মধ্যপ্রাচ্যের যুদ্ধের আতঙ্ক কাটিয়ে শেয়ারবাজারে বড় উত্থান

আপডেট সময় : ০৯:৫৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬