ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

নগদ ও নগদ ইসলামিকের মাধ্যমে জাকাত ও অনুদান প্রদান সহজ

বিভিন্ন দাতব্য সংস্থার মাধ্যমে জাকাত দেওয়ার পাশাপাশি আর্তমানবতার সেবায় আর্থিক অনুদান দেওয়ার সেরা সুবিধা এখন পাওয়া যাচ্ছে মোবাইলে আর্থিক সেবা নগদ এবং নগদ ইসলামিক-এ। প্রতিদিন নগদ ও নগদ ইসলামিক অ্যাপের মাধ্যমে এবং বেসিক ফোন ব্যবহারকারীরা ইউএসএসডি (*১৬৭#) ডায়াল করে অর্ধশত প্রতিষ্ঠানে তাদের জাকাত ও আর্থিক অনুদানের অর্থ প্রেরণ করছেন।

পবিত্র রমজান মাসে জাকাত ও অনুদান পাঠানোর পরিমাণ ও সংখ্যা আগের যেকোনো সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই সময়ে অধিক সওয়াবের প্রত্যাশায় মানুষ দান ও সদকা করার পাশাপাশি জাকাতের বাধ্যবাধকতাও পূরণ করে থাকে। এর পাশাপাশি, নগদ ও নগদ ইসলামিকের অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করেও গ্রাহকেরা তাদের বার্ষিক আয়, বিনিয়োগ, স্বর্ণ, ঋণ ও সম্পদের তথ্য দিয়ে জাকাতের পরিমাণ সহজে হিসাব করতে পারছেন।

যারা স্মার্টফোন ব্যবহার করেন, তারা নগদ ও নগদ ইসলামিকের অ্যাপের ডোনেশন অপশনে গিয়ে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে স্বাচ্ছন্দ্যে জাকাত বা অনুদান দিতে পারছেন। যেসব দাতব্য প্রতিষ্ঠানে নগদ ও নগদ ইসলামিকের মাধ্যমে জাকাত ও অনুদানের অর্থ প্রেরণ করা যায়, তারমধ্যে উল্লেখযোগ্য হলো- আল মারকাযুল ইসলামী, আঞ্জুমান মুফিদুল ইসলাম, আস-সুন্নাহ ফাউন্ডেশন, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, তাসাউফ ফাউন্ডেশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, কে কে ফাউন্ডেশন, মাস্তুল ফাউন্ডেশন, কোয়ান্টাম ফাউন্ডেশন, সাজিদা ফাউন্ডেশন, অভিযাত্রিক ফাউন্ডেশন, ময়মনসিংহ মেডিকেল কলেজ জাকাত ফান্ড, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতি (জাকাত তহবিল) এবং মুসলিম এইড ইউকে বাংলাদেশ ফিল্ড অফিস।

এছাড়াও আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে যেখানে সারা বছর নগদ ও নগদ ইসলামিকের মাধ্যমে অনুদান প্রদান করে আর্তমানবতার সেবায় অংশ নেওয়া যায়। নগদ ইসলামিকের শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতি বলেন, আর্থিক ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও ফরজ ইবাদত হচ্ছে জাকাত প্রদান। আর রমজান মাসে জাকাত আদায় করা সবচেয়ে উত্তম। ফলে নগদ ও নগদ ইসলামিকের মাধ্যমে জাকাত প্রদান করে দারিদ্র্যপীড়িত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এটিই সবচেয়ে উত্তম সময়। ড. বারাকাতি আরও বলেন, আমরা লক্ষ্য করি অনেক মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও সময় ও সুযোগের অভাবে ঠিকমতো জাকাত আদায় করতে পারেন না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইমামদের নেতৃত্বে ন্যায়-ইনসাফের সমাজ গড়ার আহ্বান মসজিদ মিশনের

নগদ ও নগদ ইসলামিকের মাধ্যমে জাকাত ও অনুদান প্রদান সহজ

আপডেট সময় : ০৯:৫২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬