ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

মার্চের প্রথম ৯ দিনে দেশে এলো প্রায় দেড় বিলিয়ন ডলার রেমিট্যান্স

চলতি মাসের প্রথম ৯ দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ১৫২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ১৬ কোটি ৯৬ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বছরের একই সময়ে এই ৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১০১ কোটি ৭০ লাখ ডলার। সেই হিসেবে এবার রেমিট্যান্সপ্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। চলতি অর্থবছরের জুলাই মাস থেকে ৯ মার্চ পর্যন্ত দেশে মোট ২ হাজার ৩৯৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২২.৯০ শতাংশ বেশি।

ব্যাংকিং খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, আসন্ন ঈদের কারণে প্রবাসীরা তাদের পরিবার-পরিজনের কাছে বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন, যা রেমিট্যান্স বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করছে। তবে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত রেমিট্যান্সপ্রবাহে কিছুটা প্রভাব ফেলতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে দেশে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার এবং জানুয়ারি মাসে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল, যা এই অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ একক মাসের রেমিট্যান্স।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইমামদের নেতৃত্বে ন্যায়-ইনসাফের সমাজ গড়ার আহ্বান মসজিদ মিশনের

মার্চের প্রথম ৯ দিনে দেশে এলো প্রায় দেড় বিলিয়ন ডলার রেমিট্যান্স

আপডেট সময় : ০৯:৪১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬