পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড’ নামক একটি মেয়াদি মিউচুয়াল ফান্ডকে বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডে রূপান্তরের অনুমোদন দিয়েছে। মঙ্গলবার কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিশনের পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ফান্ডটির মেয়াদ ১০ বছর পূর্ণ হওয়ায় ইউনিট হোল্ডারদের মতামত এবং ফান্ডটির ট্রাস্টির আবেদনের প্রেক্ষিতে এই অনুমোদন প্রদান করা হয়েছে।
ফান্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। কমিশন ফান্ড সংশ্লিষ্ট অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রও অনুমোদন করেছে। রূপান্তরিত বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডের প্রাথমিক আকার হবে ৫০ কোটি টাকা। ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে স্ট্র্যাটিজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড এবং ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে যথাক্রমে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি ও কমার্শিয়াল ব্যাংক অব সিলন কাজ করবে।
রিপোর্টারের নাম 

























