ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

স্বর্ণের দামে বড় পতন: ভরিতে কমলো ৩ হাজার ২৩৬ টাকা

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। প্রতি ভরিতে ৩ হাজার ২৩৬ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। সোমবার (৯ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। নতুন এই দাম এদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৭৮ টাকা। এর আগে এই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা।

একইভাবে, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, যা আগে ছিল ২ লাখ ৫৬ হাজার ১১২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা, যা পূর্বে ছিল ২ লাখ ২০ হাজার ১১ টাকা। এছাড়া, সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১ লাখ ৮০ হাজার ১৭ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে ‘তেজাবি স্বর্ণের’ মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক স্বর্ণের মূল্য কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি দায়বদ্ধতা প্রমাণ করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী

স্বর্ণের দামে বড় পতন: ভরিতে কমলো ৩ হাজার ২৩৬ টাকা

আপডেট সময় : ০৬:২৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬