ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ইসরায়েল-ইরান সংঘাতে হতাহতের সর্বশেষ পরিসংখ্যান

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বিভিন্ন দেশে হতাহতের ঘটনা ঘটেছে। যদিও এই সংখ্যাগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবে সরকারি কর্মকর্তা ও কর্তৃপক্ষের বিবৃতি থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী কিছু পরিসংখ্যান পাওয়া গেছে।

জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ১ হাজার ৩৩২ জন বেসামরিক ইরানি নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, রবিবার পর্যন্ত ৩৯৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৮৩ জন শিশু এবং ৪২ জন নারী।

ইসরাইলের জরুরি সেবা সংস্থা এমডিএ জানিয়েছে, ইরানের বিরুদ্ধে তাদের অভিযানের শুরু থেকে এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ১,৯২৯ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যদিও তাদের সবাই ক্ষেপণাস্ত্র হামলার কারণে আহত হননি বলে উল্লেখ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, গত রবিবার কুয়েতে একটি মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন। সংযুক্ত আরব আমিরাত চারজন নিহত হওয়ার কথা জানিয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে দুইজন সামরিক সদস্য এবং দুইজন সীমান্তরক্ষী নিহত হয়েছেন। এছাড়া, অস্ত্র ঠেকানোর সময় ছিটকে আসা ধাতব টুকরোর আঘাতে একটি মেয়ে নিহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত সপ্তাহে ধ্বংসাবশেষের আঘাতে একজন শ্রমিক নিহত হয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলার ভূমিকম্পে জরুরি সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের ঘোষণা

ইসরায়েল-ইরান সংঘাতে হতাহতের সর্বশেষ পরিসংখ্যান

আপডেট সময় : ১১:০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬