ইরানে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন বলে দেশটির গণমাধ্যম সূত্রে জানা গেছে। তবে নির্বাচিত ব্যক্তির নাম আনুষ্ঠানিকভাবে এখনও প্রকাশ করা হয়নি। ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস-এর একজন সদস্য আহমাদ আলামোলহোদা এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং নতুন নেতা নির্বাচিত হয়েছেন।
পরবর্তী আনুষ্ঠানিক ঘোষণা নির্ভর করছে অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সচিবালয়ের প্রধান হোসেইনি বুশেহরির ওপর, যিনি এই বিষয়ে সর্বজনীন ঘোষণা দেওয়ার দায়িত্বপ্রাপ্ত। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা মেহর নিউজ এজেন্সি এই তথ্য জানিয়েছে। উল্লেখ্য, সম্প্রতি ইসরায়েলের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল যে, ইরানে যাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করা হবে, তাকে লক্ষ্যবস্তু করা হবে। এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছিলেন বলে খবর প্রকাশিত হয়েছিল।
রিপোর্টারের নাম 



















