ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে হতাহত ঘটানোর দাবি করেছে ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের সশস্ত্র বাহিনীর যুদ্ধকালীন অপারেশনাল কমান্ড হিসেবে দায়িত্ব পালনকারী খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের বরাত দিয়ে বলা হয়েছে, বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার ফলে হতাহতের ঘটনা ঘটেছে। খবর আল জাজিরার।

তবে এই দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আল জাজিরা। এ ছাড়া এ ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও স্পষ্ট নয়, তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যেই এই হামলার দাবি সামনে এলো।

এসআর

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘের ভূমিকার কড়া সমালোচনা ইরানের: যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নীরবতা ভাঙার আহ্বান

বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

আপডেট সময় : ০১:৪৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬