ভোলার দৌলতখানে ওমানপ্রবাসী এক যুবকের বিরুদ্ধে মানব পাচার ট্রাইব্যুনালে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, ওমানে ভালো থাকলেও কেবল টাকা হাতানোর উদ্দেশ্যে এই মামলা করা হয়েছে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, তিন বছর আগে একই এলাকার সবুজ নামের এক যুবককে ওমানে নিয়ে যান পারভেজ। সেখানে সবুজ কর্মসংস্থানে যোগ দিলেও কয়েক মাস পর তার পরিবার পারভেজের বিরুদ্ধে থানায় অভিযোগ করে।
পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হলেও সবুজের পরিবার ৫ লাখ টাকা দাবি করে বসে। সেই টাকা না পেয়ে তারা মানব পাচার অপরাধ ট্রাইব্যুনালে পারভেজ ও তার বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে। তবে সবুজের মা-বাবা স্বীকার করেছেন যে, বর্তমানে সবুজের সঙ্গে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে, কিন্তু সে বাড়িতে টাকা পাঠায় না। হয়রানি থেকে বাঁচতে প্রবাসীর বাবাও আদালতে পাল্টা চাঁদাবাজির মামলা করেছেন।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, উভয় পক্ষকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি সমাধানের পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন।
রিপোর্টারের নাম 

























