ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের পর দেশটিকে পুনর্গঠনের যে প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন, তা এখন বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারিতে নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টার পর ট্রাম্প প্রশাসন দেশটিকে স্থিতিশীল করার যে পরিকল্পনা হাতে নিয়েছিল, প্রাকৃতিক দুর্যোগের কারণে তা নতুন মোড় নিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর আগে ভেনেজুয়েলার জন্য পুনরুদ্ধার ও রূপান্তরের তিন ধাপের পরিকল্পনা ঘোষণা করেছিলেন।
ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি ভালো এবং সেখানকার মানুষ সুখী। তবে বাস্তব চিত্র ভিন্ন। দেশটির প্রায় পৌনে ৩ কোটি মানুষ চরম মুদ্রাস্ফীতি, খাদ্য সংকট এবং মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। এই পরিস্থিতির মধ্যে শক্তিশালী ভূমিকম্প দেশটিকে আরও বড় অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে। ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে সাহায্য করতে প্রস্তুত। তবে এই প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ফিরিয়ে আনা ওয়াশিংটনের জন্য এখন বড় অগ্নিপরীক্ষা।
রিপোর্টারের নাম 






















