ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

খুলনায় সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলিতে রিকশাচালক আহত, তদন্তে পুলিশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়ায় সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলিতে হাবিবুর রহমান (২০) নামে এক রিকশাচালক আহত হয়েছেন। বুধবার দিনগত রাত সাড়ে দশটার দিকে নগরীর মুজাহিদপাড়া রহমতিয়া মসজিদের পাশে এ ঘটনা ঘটে। আহত হাবিবুরকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, হাবিবুর তার রিকশা গ্যারেজে চার্জে রেখে আরও দু’জনের সঙ্গে হেঁটে বাসায় ফিরছিলেন। সে সময় সন্ত্রাসীরা অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছুড়লে পথচারী হাবিবুর সামনে এসে পড়ায় গুলিবিদ্ধ হন।

লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সন্ত্রাসীরা মূলত অন্য এক ব্যক্তিকে টার্গেট করে গুলি চালিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত রিকশাচালক হাবিবুর ঘটনাস্থল দিয়ে হেঁটে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন। তিনি এখন আশঙ্কামুক্ত।” ওসি আরও বলেন, “আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি যে হাবিবুর ঘটনার শিকার হয়েছেন। তবে সন্ত্রাসীদের প্রকৃত টার্গেট কে ছিল এবং কেন গুলি চালানো হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।”

আহত হাবিবুর মাসখানেক আগে সাতক্ষীরার আশাশুনি থেকে খুলনায় আসেন এবং রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছিলেন। তার বাবার নাম নুর মাহমুদ। খুলনায় এসে তিনি মুজাহিদপাড়ায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থায়িত্বে প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত

খুলনায় সন্ত্রাসীদের লক্ষ্যভ্রষ্ট গুলিতে রিকশাচালক আহত, তদন্তে পুলিশ

আপডেট সময় : ০১:০২:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬