ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

রোজাদারদের মুখে হাসি ফোটাতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১০ দিনের ইফতার বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও প্রান্তিক রোজাদারদের পাশে দাঁড়ানোর মহৎ উদ্যোগ নিয়েছেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। দেশের অন্যতম প্রধান শরিয়াহ্ ভিত্তিক এই ব্যাংকটি দেশজুড়ে ১০ দিনব্যাপী এক বিশেষ ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করেছে। গত রবিবার, ১লা মার্চ, ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ রাফাত উল্লা খান।

উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ রাফাত উল্লা খান বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি, সংযম এবং সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের পিছিয়ে পড়া ও অস্বচ্ছল রোজাদারদের পাশে দাঁড়ানো আমাদের এই মূল্যবোধেরই প্রতিফলন। এই লক্ষ্যকে সামনে রেখেই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ১০ দিনব্যাপী এই ইফতার বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে।”

এ সময় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুর রহমান, মোঃ আসাদুজ্জামান ভুঁইয়া, মোঃ আমিনুল ইসলাম ভুঁইয়া, মোহাম্মদ হোসাইন এবং এস.এম আবু জাফর সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রমজানের অশেষ তাৎপর্য এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এই কার্যক্রমের মাধ্যমে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে প্রতিদিন ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় পথচলতি রোজাদার, শ্রমজীবী মানুষ, পথশিশু, দিনমজুর, রিকশাচালক এবং নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে। ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে এই মানবিক কর্মসূচি ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে।

উল্লেখ্য, শরিয়াহ্ভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক তার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগ সহায়তা এবং অন্যান্য মানবিক সহায়তামূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সমাজের উন্নয়নেও অবদান রেখে চলেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাজেটে ব্যবসায়ীদের জন্য বিশেষ সুবিধা: বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে সরকারের পদক্ষেপ

রোজাদারদের মুখে হাসি ফোটাতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ১০ দিনের ইফতার বিতরণ

আপডেট সময় : ০৭:২৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬