‘আর্থিক সাক্ষরতা দিবস’ উপলক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) দেশব্যাপী একযোগে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে। মার্চ মাসের প্রথম সোমবার, দিবসটি স্মরণে ব্যাংকের প্রধান কার্যালয়সহ দেশের সকল বিভাগীয় শাখাগুলোতে একই সময়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সকল স্তরের মানুষের মাঝে আর্থিক সচেতনতার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
এবারের আর্থিক সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য ছিল, ‘আর্থিক সাক্ষরতার মাধ্যমে নিরাপদ ক্যাশলেস লেনদেন নিশ্চিতকরণ’। এই তাৎপর্যপূর্ণ দিনে, অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মোস্তাফিজুর রহমান বলেন, “দেশে ডিজিটাল লেনদেনের প্রসার দ্রুত গতিতে বাড়ছে। এমতাবস্থায়, কেবল মোবাইল বা অনলাইন ব্যাংকিং ব্যবহার করাই যথেষ্ট নয়, বরং সেগুলোর নিরাপদ ব্যবহার সম্পর্কেও সম্যক জ্ঞান থাকা অপরিহার্য।” তিনি আরও বলেন, গ্রাহকদের সঠিক তথ্য প্রদান, তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ডিজিটাল লেনদেনে উৎসাহিত করাই ইউসিবির প্রধান লক্ষ্য।
ব্যাংকটি তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেছে। এই পরিকল্পনার আওতায় ডিজিটাল ব্যাংকিং সেবাকে আরও বিস্তৃত করা, সাইবার নিরাপত্তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং গ্রাহক শিক্ষা কার্যক্রম জোরদার করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। এছাড়াও, গ্রামীণ এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে আধুনিক ব্যাংকিং সেবার সহজলভ্যতা নিশ্চিত করার বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















