ঢাকা ১০:১৫ অপরাহ্ন, রবিবার, ০১ মার্চ ২০২৬

সর্বোচ্চ নেতার মৃত্যুর পর কোমের মসজিদে ইরানের ‘লাল পতাকা’, মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার আশঙ্কা

মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর প্রকাশের পর, দেশটির কেন্দ্রীয় ধর্মীয় শহর কোমের ঐতিহাসিক জামকারান মসজিদের গম্বুজে উত্তোলন করা হয়েছে ‘প্রতিশোধের লাল পতাকা’। এই প্রতীকী পদক্ষেপকে ইরানের অভ্যন্তরে কঠোর প্রতিক্রিয়া এবং মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের আসন্নতার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই লাল পতাকা শহীদদের রক্তের প্রতিশোধ এবং ন্যায়বিচারের জন্য দৃঢ় সংকল্পের প্রতীক। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বিশ্লেষণ অনুযায়ী, এটি দেশের ভেতরে এবং বাইরে শত্রুদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ গ্রহণের একটি স্পষ্ট সতর্কবার্তা। পতাকা উত্তোলন অনুষ্ঠানে মসজিদের কর্মকর্তা ও ধর্মগুরুরা আয়াতুল্লাহ খামেনির প্রতিকৃতি বহন করে শোক ও প্রতিবাদের এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কুদস ফোর্সের কমান্ডার কাসেম সোলেইমানি মার্কিন বিমান হামলায় নিহত হওয়ার পরও জামকারান মসজিদের উপরে প্রথমবার এই লাল পতাকা উত্তোলন করা হয়েছিল। সে সময়ও এটিকে প্রতিশোধের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছিল।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, শনিবার তেহরানে ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় আয়াতুল্লাহ খামেনিসহ প্রায় শতাধিক ব্যক্তি নিহত হন। এই হামলার পরপরই ইরান মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় এবং ইসরায়েলেও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সর্বোচ্চ নেতার মৃত্যুর পর কোমের পবিত্র মসজিদে লাল পতাকা উত্তোলন খামেনির সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ এবং প্রতিশোধের আকাঙ্ক্ষা প্রতিফলিত করে, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কঠোর হামলার হুঁশিয়ারি ইরানের প্রেসিডেন্টের

সর্বোচ্চ নেতার মৃত্যুর পর কোমের মসজিদে ইরানের ‘লাল পতাকা’, মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার আশঙ্কা

আপডেট সময় : ০৮:১৫:১৬ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬