যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান হামলাকে ‘অবৈধ আগ্রাসন’ এবং একটি স্বাধীন দেশের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে এই মন্তব্য করেছেন।
উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এই হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছিল ‘প্রত্যাশিত সীমার মধ্যেই’। এটি যুক্তরাষ্ট্রের ‘আধিপত্যবাদী ও গ্যাংস্টারসুলভ’ স্বভাবের অনিবার্য পরিণতি হিসেবেই দেখা হচ্ছে। বিবৃতিতে তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই আগ্রাসী যুদ্ধ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, উত্তর কোরিয়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছে। একইসঙ্গে, সংশ্লিষ্ট পক্ষগুলোকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি থেকে বিরত থাকার অনুরোধও জানিয়েছে পিয়ংইয়ং।
রিপোর্টারের নাম 





















