ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতা: মুসলিম বিশ্বের পূর্ণ সমর্থন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:১৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, ফিলিস্তিন ও গাম্বিয়াসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মুসলিম দেশ। শুক্রবার জেদ্দায় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) জরুরি বৈঠকের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এই সমর্থন ব্যক্ত করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, জেদ্দায় ওআইসি’র ফিলিস্তিন বিষয়ক জরুরি অধিবেশন চলাকালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল এলখেরেজি, তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকিলিকায়া, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী ভারসেন আগাবেকিয়ান এবং গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদাও-এর সঙ্গে পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে মুসলিম দেশগুলোর কূটনীতিকরা বাংলাদেশের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

আগামী জুনে অনুষ্ঠেয় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনে বাংলাদেশ সরকার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকেই প্রার্থী হিসেবে মনোনীত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ওআইসি প্রতিনিধিদলের নেতারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ব্যাপক বিজয় ও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন যে প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বাংলাদেশ দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করবে এবং উন্নয়ন ত্বরান্বিত হবে। ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবিচল অঙ্গীকারেরও ভূয়সী প্রশংসা করেন তারা।

বৈঠকে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের নেতারা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার গত বছর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তার বৈঠকের কথা উষ্ণতার সঙ্গে স্মরণ করেন। তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে বাংলাদেশ সফরের প্রত্যাশায় রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আশা প্রকাশ করেন যে ঢাকায় নতুন সরকারের অধীনে দুই দেশের সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান-ইসরাইল উত্তেজনা: ইসরাইল উপকূলে বিশ্বের বৃহত্তম মার্কিন রণতরী, বাড়ছে যুদ্ধপ্রস্তুতি

জাতিসংঘের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতা: মুসলিম বিশ্বের পূর্ণ সমর্থন

আপডেট সময় : ০৬:১৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬