ঢাকা ১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

ধর্মমন্ত্রীর রোগমুক্তি কামনায় দেশজুড়ে হেফাজতের বিশেষ দোয়া

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রী শাহ মুফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপির দ্রুত আরোগ্য কামনায় মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া চেয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী। বৃহস্পতিবার বাদ আসর চট্টগ্রামের জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা মসজিদে উলামায়ে কেরাম ও ছাত্র-শিক্ষকদের নিয়ে আয়োজিত এক মাহফিলে তিনি এই আহ্বান জানান।

এ সময় মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরীসহ বিশিষ্ট আলেমগণ উপস্থিত ছিলেন। ধর্মমন্ত্রী বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। হেফাজত আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ধর্মমন্ত্রীকে একজন ‘দীনদার ও দেশপ্রেমিক মানবহিতৈষী রাজনৈতিক ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

শুধু বাবুনগর মাদরাসাতেই নয়, ধর্মমন্ত্রীর আশু রোগমুক্তি ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনায় বৃহস্পতিবার দেশের বিভিন্ন মাদরাসায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দারুল উলুম হাটহাজারী মাদরাসায় দোয়া পরিচালনা করেন মুহতামিম মাওলানা খলিল আহমদ কাসেমী। জামিয়া ওবায়দিয়া নাগপুর মাদ্রাসায় দোয়া পরিচালনা করেন মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী। জামিয়া আরবিয়া জিরিতে মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়ব এবং ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া মাদরাসায় দোয়া পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। এছাড়াও জামিয়া ইউনুছিয়ায় মুফতি মোবারক উল্লাহ ও কুমিল্লা আশরাফুল উলুম মাদরাসায় মুফতি শামসুল ইসলাম জিলানী দোয়া পরিচালনা করেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান সর্বস্তরের আলেম-উলামা, তৌহিদী জনতা এবং সমগ্র দেশবাসীকে ধর্মমন্ত্রীর আশু রোগমুক্তির জন্য মহান আল্লাহ তাআলার দরবারে আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানিয়েছেন। তারা বলেন, অসুস্থ মানুষের জন্য দোয়া করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, তাই তারা মন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়েমেনে অবরোধ না তুললে সৌদি আরামকোতে হামলার হুঁশিয়ারি হুথিদের

ধর্মমন্ত্রীর রোগমুক্তি কামনায় দেশজুড়ে হেফাজতের বিশেষ দোয়া

আপডেট সময় : ০৯:৩৬:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬