ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

বাকেরগঞ্জে কলেজের জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ: ক্ষুব্ধ এলাকাবাসী

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:২৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে অবস্থিত সিএনবি ডিগ্রি কলেজের জমি দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী মহলের বিরুদ্ধে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতির পিতা ও তার সহযোগীরা। শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ গ্রাস করার এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ফরাজীর পিতা অদুদ ফরাজীর নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র কলেজের সীমানাভুক্ত জমিতে জোরপূর্বক টিনশেড ঘর নির্মাণ শুরু করে। কলেজের পুরনো টিনশেড ভবনের নির্ধারিত সীমানার ভেতরেই এই অবৈধ স্থাপনা তৈরি করা হচ্ছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।

কলেজের প্রতিষ্ঠাতা জবেদ আলী খান ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠানের নামে রেকর্ডভুক্ত জমিতে ব্যক্তি উদ্যোগে যেকোনো স্থাপনা নির্মাণ সম্পূর্ণ বেআইনি। তিনি অভিযোগ করেন, অদুদ ফরাজীর প্রত্যক্ষ মদতে স্থানীয় অশোক নন্দী ও স্বপন নন্দী কলেজের নির্মাণাধীন বাউন্ডারির পিলার উপড়ে ফেলে জমি দখল করেছেন এবং সেখানে ব্যবসায়িক উদ্দেশ্যে দোকানঘর তুলছেন। শিক্ষার পরিবেশ রক্ষায় তিনি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও অবৈধ দখলদারদের উচ্ছেদের দাবি জানান।

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিপ্লব হালদার জানান, অভিযুক্ত অশোক ও স্বপন নন্দীর সঙ্গে কলেজের জমি নিয়ে আগে থেকেই আদালতে একটি মামলা চলছে। আদালতের বিচারাধীন বিষয় হওয়া সত্ত্বেও তারা আইন অমান্য করে গায়ের জোরে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। বিষয়টি কলেজ কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনকে অবহিত করেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ জানান, কলেজের জমি দখলের বিষয়টি এর আগে তার জানা ছিল না এবং কলেজ কর্তৃপক্ষও তাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে বর্তমান পরিস্থিতির কথা জানতে পেরে তিনি আশ্বস্ত করেছেন যে, দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে অভিযুক্ত অদুদ ফরাজী ও অন্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুকুরের তাণ্ডবে নীলফামারীতে ১৪ জন আহত, ভ্যাকসিন সংকটে ভোগান্তি চরমে

বাকেরগঞ্জে কলেজের জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ: ক্ষুব্ধ এলাকাবাসী

আপডেট সময় : ০৭:২৩:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬