ঢাকা ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

নির্বাচনী এলাকায় ১৫ খাল খননের উদ্যোগ, দুই মন্ত্রণালয়ে ডিও দিলেন এমপি রুমিন ফারহানা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:১৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা তার নির্বাচনী এলাকার ১৫টি খাল খননের জন্য সংশ্লিষ্ট দুটি মন্ত্রণালয়ে আধা-সরকারি পত্র (ডিও লেটার) দিয়েছেন। গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ে পৃথক দুটি চিঠি দিয়ে খালগুলো দ্রুত খননের অনুরোধ জানান। এই খালগুলো খনন হলে কৃষক, জেলেসহ স্থানীয় সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে পাঠানো ডিও লেটারে বিজয়নগর উপজেলার বেমালিয়া খাল, আশুগঞ্জ উপজেলার দগরীসাল খাল ও ভবানীপুর খাল এবং সরাইল উপজেলার নীল বিল খাল, মলাইশ ব্রিজ খাল, দেওড়া বড় খাল ও ডাঙ্গীর খাল খননের আবেদন জানানো হয়।

অপরদিকে, পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে দেওয়া ডিও লেটারে সরাইল উপজেলার দেওড়া বড় খাল, লাখৌ নদী ও জাফর খাল; আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা হতে বাজার চরচারতলা খাল ও আড়াইসিধা খাল; এবং বিজয়নগর উপজেলার কুদালিয়া খাল, রথানী খাল ও ডাঙ্গীর খাল খননের আবেদন করা হয়েছে। সংসদ সদস্য রুমিন ফারহানা আশা প্রকাশ করেছেন, এই খালগুলো খননের মাধ্যমে এলাকার কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধিসহ সামগ্রিক জীবনযাত্রার মান উন্নয়ন হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদে সংস্কার না হলে রাজপথে তীব্র আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

নির্বাচনী এলাকায় ১৫ খাল খননের উদ্যোগ, দুই মন্ত্রণালয়ে ডিও দিলেন এমপি রুমিন ফারহানা

আপডেট সময় : ০৯:১৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬