মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

নিক্সন চৌধুরীসহ ৪ জনের আয়কর নথি জব্দের আদেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী, তার স্ত্রী তারিন হোসেন, ভাই নূর আলম চৌধুরী ও পিএস শাহাদাৎ হোসেনের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ দুদকের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। এদিন অভিযুক্তদের আয়কর নথি জব্দের আদেশ চেয়ে আবেদন করেন সিআইডির উপ-পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান।

আবেদনে উল্লেখ করা হয়, নিক্সন চৌধুরীসহ অন্যান্যরা ক্ষমতার অপব্যবহার করে অর্জিত সম্পদ, ফ্ল্যাট, গাড়ি, জমি ক্রয় করে মানি লন্ডারিং’সহ বিভিন্ন অপরাধের মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন। তাদের মানি লন্ডারিংয়ের অভিযোগের অনুসন্ধান চলমান আছে। অনুসন্ধানের নিরপেক্ষতার জন্য অভিযুক্তদের ২০১০-১১ থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত তাদের আয়কর নথি জব্দ করা প্রয়োজন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতীয় গণমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য: ১০ মিনিটে লাইভ ছাড়লেন ৪৪ হাজার দর্শক

নিক্সন চৌধুরীসহ ৪ জনের আয়কর নথি জব্দের আদেশ

আপডেট সময় : ০৪:৫২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫