ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

রাজধানীতে নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:৫২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) ডিএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন— বরগুনা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সিনিয়র সহ-সভাপতি সাহাবুদ্দিন সাবু (৫০), পল্টন থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াছিন হাওলাদার ওরফে ইয়াছিন কোম্পানি (৫৭), ঢাকা মহানগর দক্ষিণ রমনা থানা যুবলীগের সহ-সভাপতি মো. বেলাল উদ্দিন রাজিব (৩৮), ছাত্রলীগের সক্রিয় সদস্য ফয়সাল খন্দকার (১৯), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. শামীম শেখ (৩২), টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব মুকুল (৪৬) এবং যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক তোফাজ্জল হোসেন তোফায়েল (৪৫)।

ডিএমপি জানায়, সোমবার রাত ১০টার দিকে তুরাগ থানার তেতুলতলা নয়ানগর এলাকা থেকে সাহাবুদ্দিন সাবুকে গ্রেফতার করা হয়। একই রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর থেকে ইয়াছিন হাওলাদারকে আটক করা হয়। এর আগে বিকেল ৫টায় হাতিরঝিলে অভিযান চালিয়ে বেলাল উদ্দিন রাজিবকে গ্রেফতার করে ডিবি উত্তরা বিভাগ।

সোমবার বিকেল সাড়ে চারটার দিকে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে শামীম শেখকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগ। একই রাতে সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী থেকে ফয়সাল খন্দকারকে আটক করা হয়।

এ ছাড়া মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে মিরপুর-১০ এলাকার নিজ বাসা থেকে আবু তালেব মুকুলকে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগ। একই দিন ভোর ৫টার দিকে বংশাল থানা এলাকায় অভিযান চালিয়ে তোফাজ্জল হোসেনকে আটক করে ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

ডিএমপি জানায়, গ্রেফতারকৃতরা রাজধানীতে ঝটিকা মিছিল আয়োজন ও সংগঠনে যুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

রাজধানীতে নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার

আপডেট সময় : ০৪:৫২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫