ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাজ্যে থাকা সম্পদ জব্দের নির্দেশ আদালতের

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০২:৪২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের যুক্তরাজ্যে থাকা স্থাবর সম্পত্তি জব্দের (ক্রোক) নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে দাখিল করা দুদকের আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী ও তার সহযোগীদের নামে লন্ডনের বিভিন্ন অভিজাত এলাকায় বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি রয়েছে। অর্থপাচারের অভিযোগের চলমান অনুসন্ধান ও তদন্তের স্বার্থে এসব সম্পদ অবিলম্বে জব্দ করা প্রয়োজন। আদালত দুদকের আবেদনটি আমলে নিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসরণের নির্দেশ দিয়েছেন।

অনুসন্ধান সংশ্লিষ্ট নথিপত্র থেকে জানা গেছে, সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ তদন্তে দুদক, সিআইডি এবং এনবিআরের সমন্বয়ে গঠিত একটি বিশেষ টাস্কফোর্স কাজ করছে। তদন্তের অংশ হিসেবে ইতিমধ্যে বিদেশে সম্পত্তি ক্রয়ের চুক্তিপত্র, ডিড, পেমেন্ট অর্ডার, বুকিং মানির রশিদ ও বিভিন্ন ভাউচার উদ্ধার করা হয়েছে।

আদালতে উপস্থাপিত প্রাথমিক তালিকায় যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে থাকা মূল্যবান সম্পদের বিবরণ তুলে ধরা হয়। এর মধ্যে লন্ডনের মেরিলিবোন স্কয়ারে প্রায় ৬৫ লাখ ২১ হাজার পাউন্ড মূল্যের একটি অ্যাপার্টমেন্ট, ওভাল ভিলেজে একাধিক ফ্ল্যাট এবং ক্ল্যারেনডন রোডে ১২ লাখ ৩০ হাজার পাউন্ড মূল্যের সম্পত্তি রয়েছে। এছাড়া লিভারপুলের ওয়ান ইসলিংটন প্লাজাসহ হারো, স্লফ ও প্রেস্টন এলাকায় তার বিপুল পরিমাণ সম্পদের তথ্য পাওয়া গেছে।

তদন্ত কর্মকর্তাদের মতে, এসব সম্পদ অবৈধভাবে পাচার করা অর্থে অর্জিত হয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। অভিযুক্তদের বিদেশ গমন নিয়ন্ত্রণ এবং পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার প্রক্রিয়ার অংশ হিসেবেই এই জব্দের আবেদন জানানো হয়েছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় মেধার স্বাক্ষর, বিজ্ঞানী হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে তাওসিফ সামি

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যুক্তরাজ্যে থাকা সম্পদ জব্দের নির্দেশ আদালতের

আপডেট সময় : ০২:৪২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬