রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নোয়াখালীর চাটখিল উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক লায়ন স্বপনকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার বিকেলে সৌদি আরব থেকে দেশে ফেরার পরপরই তাকে গ্রেফতার করা হয়। স্বপন চাটখিল পৌরসভার ফতেহপুর গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে বিদেশে আত্মগোপনে ছিলেন।
চাটখিল থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর স্বপন আত্মগোপনে চলে যান এবং পরবর্তীতে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে তার দুই ভাইয়ের কাছে অবস্থান করার পর মঙ্গলবার দেশে ফিরলে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে চাটখিল থানায় হত্যা মামলা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিমানবন্দর থানা পুলিশ তাকে আটকের বিষয়টি চাটখিল থানাকে অবহিত করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে চাটখিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। বর্তমানে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
রিপোর্টারের নাম 





















