ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:২৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দুর্নীতি মামলায় পলাতক আসামি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে সংস্থাটির সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

দুদকের করা মামলায় অভিযোগ আনা হয়েছে যে, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ক্ষমতার অপব্যবহার করে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে কোনো প্রকার অর্থ পরিশোধ ছাড়াই একটি বিলাসবহুল ফ্ল্যাট অবৈধ পারিতোষিক হিসেবে গ্রহণ করেছেন। রাজধানীর গুলশানের ৭১ নম্বর রোডে অবস্থিত ওই ফ্ল্যাটটি তিনি অবৈধ সুযোগ-সুবিধা প্রদানের বিনিময়ে নিজের দখলে নেন।

মামলার তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং রাজউকের আইন উপদেষ্টা হওয়ার সুবাদে টিউলিপ সিদ্দিক কর্মকর্তাদের ওপর অনৈতিক প্রভাব বিস্তার করেছিলেন। ইস্টার্ন হাউজিংয়ের অনুকূলে যেসব সম্পত্তি গুরুতর অনিয়মের কারণে হস্তান্তরযোগ্য ছিল না, সেগুলোকে অবৈধভাবে আমমোক্তার ও বিক্রয় অনুমোদনের ব্যবস্থা করে দেন তিনি। এর বিনিময়ে অপরাধমূলক ষড়যন্ত্রের অংশ হিসেবে গুলশানের ওই ফ্ল্যাটটি তিনি বিনামূল্যে গ্রহণ করেন।

দুদক আদালতকে জানিয়েছে, মামলা দায়েরের আগেই টিউলিপ সিদ্দিক দেশত্যাগ করেছেন এবং বর্তমানে তিনি বিদেশে অবস্থান করছেন। তিনি মামলার গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ ও আলামত নষ্ট করার চেষ্টা করছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এমতাবস্থায় তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা একান্ত প্রয়োজন বলে মনে করছে তদন্তকারী সংস্থা। শুনানি শেষে আদালত এই যুক্তির সঙ্গে একমত পোষণ করে আদেশটি প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঈদুল ফিতরে টানা ছুটির হাতছানি: জেনে নিন সরকারি-বেসরকারি চাকরিজীবীদের অবকাশের সময়সূচি

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ

আপডেট সময় : ০১:২৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬