ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

নেত্রকোণায় পুলিশের অভিযানে চোরাকারবারিদের হামলা: ডিবি সদস্যসহ আহত ৭, নগদ ৪৬ লাখ টাকাসহ আটক ১৫

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নেত্রকোণার কলমাকান্দা সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। মঙ্গলবার বিকেলে উপজেলার রংছাতি ইউনিয়নের তেরোতোপা গ্রামে সংঘবদ্ধ চোরাকারবারিদের এই হামলায় দুই উপ-পরিদর্শকসহ (এসআই) ডিবির ছয় সদস্য এবং স্থানীয় এক আলোকচিত্রী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে। এসময় উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নগদ টাকা, ভারতীয় গরু ও মাদকদ্রব্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলমাকান্দা সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় গরু, চিনি, জিরা ও কসমেটিকসসহ বিভিন্ন পণ্য অবৈধভাবে দেশে নিয়ে আসে একটি প্রভাবশালী চক্র। মঙ্গলবার বিকেলে ভারতীয় গরুর চালান ও বড় অঙ্কের টাকা লেনদেনের গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল জলিলের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল তেরোতোপা গ্রামের সারফুল ইসলামের বাড়িতে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা চিৎকার-চেঁচামেচি করে গ্রামবাসী ও সহযোগীদের জড়ো করে। একপর্যায়ে দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে তারা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় আহতরা হলেন— ডিবি পুলিশের এসআই আব্দুল জলিল, এসআই শওকত, এএসআই আবুল কালাম, কনস্টেবল শামীম, হিমেল ও খায়রুল। এছাড়া পেশাগত দায়িত্ব পালনকালে শ্যামল সরকার নামে স্থানীয় এক সংবাদপত্রের আলোকচিত্রীও আহত হন। খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযান চলাকালে পুলিশ ঘটনাস্থল থেকে ৪৬ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা, ৫টি ভারতীয় গরু, ৫ বোতল ভারতীয় মদ, ২০ পিস ইয়াবা, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং একটি টাকা গণনার মেশিন জব্দ করে।

এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ ১৫ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন— মামুন মিয়া, আল আমিন, সারফুল ইসলাম, রুনেল সরকার, হাবিবুর রহমান, মো. আব্দুল জলিল, আদিয়া খাতুন, শাহাতন আক্তার, মাজেদা খাতুন, পারভিন আক্তার, আদির উদ্দিন, মাহমুদুল ইসলাম সায়েম, মোশারফ মিয়া, কাউসার আহমেদ ও আফাজ উদ্দিন। আটককৃতরা কলমাকান্দা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় কলমাকান্দা থানায় চারটি পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরাধীদের দমনে সীমান্ত এলাকায় পুলিশের নজরদারি আরও জোরদার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমঝোতার চাঁদা বৈধ হলেও চাঁদাবাজি রুখতে কঠোর হুঁশিয়ারি নৌমন্ত্রীর

নেত্রকোণায় পুলিশের অভিযানে চোরাকারবারিদের হামলা: ডিবি সদস্যসহ আহত ৭, নগদ ৪৬ লাখ টাকাসহ আটক ১৫

আপডেট সময় : ১০:২৮:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬