ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

রাজধানীর বসুন্ধরায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এক বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাহমুদা আক্তার জেরিন (২৭) নামের ওই শিক্ষার্থী আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী ছিলেন।

বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার সি-ব্লকের ২ নম্বর সড়কের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই ফ্ল্যাটটি ভাড়া নিয়ে বসবাস করতেন।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে অন্যান্য শিক্ষার্থীদের উপস্থিতিতে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় জেরিনের নিথর দেহ ঝুলে থাকতে দেখা যায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক তদন্ত ও সহপাঠীদের দেওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, জেরিন বেশ কিছুদিন ধরে চরম বিষণ্নতা বা হতাশায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, মানসিক অবসাদ থেকেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আইনি প্রক্রিয়া শেষে পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত মাহমুদা আক্তার জেরিন নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার টাটোয়ারী গ্রামের খোরশেদ আলী ও জহুরা বেগমের মেয়ে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোসলের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল: রংপুরে দুই যুবক কারাগারে

রাজধানীর বসুন্ধরায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৩:১০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬