ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

জবি ছাত্র জোবায়েদ হত্যা মামলায় বর্ষার জামিন নামঞ্জুর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্র ও শাখা ছাত্রদলের সদস্য জোবায়েদ হোসেন হত্যা মামলার আসামি বারজিস শবনাম বর্ষার জামিন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী ইশতিয়াক হোসাইন জিপু এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শুনানিতে আসামিপক্ষের আইনজীবী বর্ষাকে নির্দোষ দাবি করে জামিন আবেদন করেন। কিন্তু আমরা বলেছি, জোবায়েদ হত্যার অন্যতম পরিকল্পনাকারী বর্ষা। পরবর্তীকালে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

গত ১৯ অক্টোবর বংশাল থানার নুর বক্স লেন এলাকায় টিউশন করাতে গিয়ে খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন। এ ঘটনায় ২১ অক্টোবর বংশাল থানায় জোবায়েদের ছাত্রী বার্জিস শবনম বর্ষা, বর্ষার প্রেমিক মাহির রহমান ও ফারদীন আহম্মেদ আয়লানকে আসামি করে মামলা করেন জোবায়েদের ভাই এনায়েত হোসেন সৈকত। ওইদিনই এ খুনের ঘটনায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন আসামিরা।

পুলিশ জানায়, প্রেমের দ্বন্দ্ব থেকে এই হত্যাকাণ্ড হয়েছে। বর্ষার সঙ্গে মাহিরের ৯ বছরের সম্পর্ক ছিল। কিন্তু কিছুদিন আগে বর্ষা ও জোবায়েদের সম্পর্ক হয়। এতে মাহির ক্ষুব্ধ হন। সম্পর্কের টানাপড়েনের একপর্যায়ে বর্ষা প্রথমে মাহিরকে প্রত্যাখ্যান করলেও পরে আবার যোগাযোগ করে জানান, জোবায়েদকে তার আর ভালো লাগে না। পরে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করেন বর্ষা ও মাহির।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

জবি ছাত্র জোবায়েদ হত্যা মামলায় বর্ষার জামিন নামঞ্জুর

আপডেট সময় : ০৪:২১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫