ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

পলাতক হাবিবুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা: অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:৩৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের মুখে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। বুধবার ঢাকার একটি আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।

ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এই নিষেধাজ্ঞা দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুদকের উপসহকারী পরিচালক আবু মোহাম্মদ আনোয়ারুল মাসুদ হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।

আবেদনে দুদক জানায়, হাবিবুর রহমান ও তার সহযোগীদের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান চালাচ্ছে দুদক। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্ট এই ব্যক্তি দেশত্যাগ করে অন্য কোনো দেশে পালানোর চেষ্টা করছেন। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। তাই তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা জরুরি। শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করে নিষেধাজ্ঞার আদেশ দেন।

প্রসঙ্গত, চলতি বছরের ২৬ জানুয়ারি গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাবিবুর রহমানকে মৃত্যুদণ্ড দেন। সেই থেকে তিনি পলাতক রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে হিফজ বিভাগের ছাত্র নিহত

পলাতক হাবিবুরের দেশত্যাগে নিষেধাজ্ঞা: অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক

আপডেট সময় : ০৫:৩৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬