ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

অবৈধ সম্পদ মামলা: আজ রায় যুবলীগ নেতা সম্রাটের, আত্মপক্ষ সমর্থনে অনুপস্থিত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৪৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলার রায় আজ। ঢাকার ছয় নম্বর বিশেষ জজ মো. জাকারিয়া হোসেনের আদালতে এই আলোচিত মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। তবে বিচার প্রক্রিয়া চলাকালে আসামি সম্রাট পলাতক থাকায় তিনি আত্মপক্ষ সমর্থন করার সুযোগ পাননি।

আদালত সূত্র এবং বেঞ্চ সহকারী ফকির জাহিদুল ইসলাম জানিয়েছেন, আজ (২৫ ফেব্রুয়ারি, বুধবার) এ মামলার রায় ঘোষণা করা হবে। এর আগে গত ৯ ফেব্রুয়ারি দুদকের আইনজীবী নুরে আলম যুক্তিতর্ক উপস্থাপন শেষ করলে বিচারক রায় ঘোষণার এই দিন নির্ধারণ করেন।

দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন। মামলায় তার বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। দীর্ঘ তদন্ত শেষে ২০২০ সালের ২৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত বছরের ১৭ জুলাই আদালত সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত না থাকায় তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

উল্লেখ্য, ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লা থেকে সম্রাট ও তার সহযোগী যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে ২০২২ সালের ২২ আগস্ট তিনি এই মামলায় জামিনে মুক্তি পান। তবে অভিযোগ গঠনের সময় আদালতে অনুপস্থিতির কারণে তার জামিন বাতিল হয় এবং নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, যার ফলে তিনি আত্মপক্ষ সমর্থন করতে পারেননি। এই মামলায় অভিযোগপত্রে উল্লেখ করা ২১ জন সাক্ষীর সবাই আদালতে সাক্ষ্য প্রদান করেছেন এবং গত ২ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণ আনুষ্ঠানিকভাবে শেষ হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশীয় টেলিকম খাত ধ্বংসের ব্লুপ্রিন্ট: নতুন লাইসেন্সিং নীতিমালার ব্যবচ্ছেদ

অবৈধ সম্পদ মামলা: আজ রায় যুবলীগ নেতা সম্রাটের, আত্মপক্ষ সমর্থনে অনুপস্থিত

আপডেট সময় : ০৯:৪৩:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬