ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

প্রবাসীবান্ধব রাষ্ট্র গঠনে লন্ডনে জোর দাবি, মন্ত্রীর আশ্বাসে আশান্বিত প্রবাসীরা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যে অনুষ্ঠিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভা থেকে প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং একটি প্রবাসীবান্ধব, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনের জোর দাবি জানানো হয়েছে। বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ (বিপিকেপি)-এর উদ্যোগে ২৩ ফেব্রুয়ারি পূর্ব লন্ডনের কাচ্চি ডাইন ইভেন্ট হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী, এমপি, প্রবাসীদের কল্যাণে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মন্ত্রী তার বক্তব্যে প্রবাসীদের আশ্বস্ত করে বলেন, বর্তমান সরকার প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর এবং তাদের কল্যাণে কার্যকর ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের পক্ষ থেকে প্রবাসীদের জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথাও তিনি তুলে ধরেন।

সভায় বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ প্রবাসীদের দীর্ঘদিনের ছয়টি গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: প্রবাসীদের জমি ও দেওয়ানি বিরোধ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষায়িত ফাস্ট-ট্র্যাক এনআরবি ট্রাইব্যুনাল গঠন; বিদেশে মৃত্যুবরণকারী প্রবাসীদের মরদেহ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিনামূল্যে দেশে প্রত্যাবাসনের স্থায়ী ব্যবস্থা গ্রহণ; সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পূর্ণাঙ্গ ওপেন-স্কাই সুবিধা চালু; প্রবাসীদের জন্য জাতীয় এনআরবি পেনশন স্কিম প্রবর্তন; বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে ওয়ান-স্টপ স্কিলস প্রোমোশন সার্ভিস চালু এবং জাতীয় সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ। বক্তারা দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, এসব দাবি বাস্তবায়িত হলে প্রবাসীদের অধিকার সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকর অগ্রগতি সাধিত হবে।

আলোচনা সভা থেকে উল্লিখিত দাবিসমূহ অন্তর্ভুক্ত করে সরকার প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় প্রধান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্দেশ্যে তিনটি পৃথক অভিনন্দন ও দাবি-সংবলিত বার্তা প্রেরণ করা হয়। সরকার প্রধানের উদ্দেশ্যে প্রেরিত বার্তা গ্রহণ করেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক জনাব আবুল কালাম আজাদ এবং সদস্য সচিব জনাব খছরুজ্জামান খসরু। বিরোধীদলীয় প্রধানের উদ্দেশ্যে প্রেরিত পত্র গ্রহণ করেন ইউরোপ জামায়াতের মুখপাত্র জনাব আবু বকর মোল্লা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাছে প্রেরিত বার্তা গ্রহণ করেন জনাব তাসবির চৌধুরী শিমুল।

সংগঠনের সভাপতি আলহাজ আব্দুল বারি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মুস্তাক বাবুলের সঞ্চালনায় এবং সিনিয়র যুগ্ম সম্পাদক মাওলানা আনিসুর রহমানের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও স্থিতি কামনা করে দোয়া পরিচালনা করেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আব্দুল কাদির সালেহ। ইফতারের আয়োজনে পৃষ্ঠপোষকতা করেন এঞ্জেল মোটরস গ্রুপের কর্ণধার ও বিপিকেপির আজীবন সদস্য জনাব নোমান মালিক।

বক্তারা জোর দিয়ে বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি এবং বৈদেশিক মুদ্রা অর্জনে তাদের অবদান অনস্বীকার্য। তাদের অধিকার সংরক্ষণ, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সহায়তা জোরদারে কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণ সময়ের দাবি। সংগঠনটি সরকারের সঙ্গে গঠনমূলক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে প্রবাসীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

অনুষ্ঠানে বিপিকেপির উপদেষ্টা, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিপুল সংখ্যক প্রবাসী এবং কমিউনিটি নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: ছুরিকাঘাতে হিফজ বিভাগের ছাত্র নিহত

প্রবাসীবান্ধব রাষ্ট্র গঠনে লন্ডনে জোর দাবি, মন্ত্রীর আশ্বাসে আশান্বিত প্রবাসীরা

আপডেট সময় : ০৮:৫৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬