ঢাকা ১২:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

দুর্নীতি অনুসন্ধানে অবসরপ্রাপ্ত ডিআইজি শেখ নাজমুল আলমের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:২৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ঢাকা মহানগর দায়রা জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শেখ নাজমুল আলমের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। মঙ্গলবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, অবসরপ্রাপ্ত ডিআইজি শেখ নাজমুল আলমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগের বিষয়ে দুদকে একটি গুরুত্বপূর্ণ অনুসন্ধান চলমান রয়েছে।

অনুসন্ধান সূত্রে জানা গেছে, শেখ নাজমুল আলম দেশ ছাড়ার চেষ্টা করছেন বলে গোয়েন্দা তথ্যে উঠে এসেছে। অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে তার বিদেশগমন রহিত করা অত্যন্ত জরুরি বলে আদালতকে অবহিত করা হয়েছে। এই প্রেক্ষাপটে, আদালত তার বিদেশ যাত্রায় সাময়িকভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশীয় টেলিকম খাত ধ্বংসের ব্লুপ্রিন্ট: নতুন লাইসেন্সিং নীতিমালার ব্যবচ্ছেদ

দুর্নীতি অনুসন্ধানে অবসরপ্রাপ্ত ডিআইজি শেখ নাজমুল আলমের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৪:২৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬