ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

নড়াইলে চাঞ্চল্যকর ৪ খুন: ৬ আসামি কারাগারে

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:৫৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নড়াইলের সদর উপজেলার বড়োকুলা গ্রামে বাবা-ছেলেসহ চারজনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গ্রেপ্তার ছয় আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে নড়াইল সদর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান এই আদেশ দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি ভোরে শিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়োকুলা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ এই হত্যাকাণ্ড ঘটে। এতে একই পরিবারের বাবা-ছেলেসহ মোট চারজন নিহত হন। ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছিল এবং জড়িতদের ধরতে মাঠে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই হত্যাকাণ্ডের তদন্ত ও জড়িতদের গ্রেপ্তারে র‌্যাব, ডিবি ও পুলিশ সমন্বিত অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল পর্যন্ত ঘটনাস্থলের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে মোট ছয় সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— তারাপুর গ্রামের মৃত মান্দার মোল্যার ছেলে সদর মোল্যা (৩৬), তৈয়ব সিকদারের ছেলে লাজুক সিকদার (৩০), সবুর মোল্যার ছেলে জসিম মোল্যা (৩০), আমিন সিকদারের ছেলে রনি শিকদার (২৯), বড়োকুলা গ্রামের মৃত লালন ফকিরের ছেলে হালিম ফকির (৬০) এবং খড়রিয়া গ্রামের তোজাম মোল্যার ছেলে তুফান মোল্যা (৩০)।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিদের অপরাধের বিষয়ে তদন্ত কার্যক্রম জোরদারভাবে অব্যাহত আছে। এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ ও জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রচেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেমিফাইনালের স্বপ্ন জিইয়ে রাখার লড়াই: শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান, সামনে পাহাড়সম সমীকরণ

নড়াইলে চাঞ্চল্যকর ৪ খুন: ৬ আসামি কারাগারে

আপডেট সময় : ০৩:৫৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬